🔍 Searching...

🔍

রাজমিস্ত্রি ও মালিকের বাড়ির বিল্ডিং তৈরির চুক্তিপত্র

রাজমিস্ত্রি ও মালিকের বাড়ি নির্মাণ চুক্তিপত্রের নিয়ম ও শর্তাবলী

🏗️ রাজমিস্ত্রি ও মালিকের বাড়ি নির্মাণ চুক্তিপত্রের নিয়ম ও শর্তাবলী

১৮৭২ সালের চুক্তি আইন অনুযায়ী চুক্তি বলতে একজন সুস্থ মস্তিস্ক প্রাপ্তবয়স্ক আইনের দৃষ্টিতে সাবালক ব্যক্তি অপর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোন বস্তু অর্থের বিনিময়ে অথবা বস্তুর বিনিময়ে আদান প্রদান করার জন্য লিখিতভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে চুক্তি বলে। তবে এখানে কিছু শর্ত প্রযোজ্য হবে। নিম্নে ইমারত নির্মাণ কাজের চুক্তিনামার বিষয়ে পাঠকদের জন্য তুলে ধরা হলো।

রাজমিস্ত্রি ও বাড়ির মালিকের মধ্যে বিল্ডিং নির্মাণ চুক্তিপত্র স্বাক্ষরের দৃশ্য
রাজমিস্ত্রি ও মালিকের মধ্যে নির্মাণ চুক্তিপত্র স্বাক্ষরের নমুনা

প্রথম পক্ষ (মালিক): ________________________________________।

দ্বিতীয় পক্ষ (ঠিকাদার): ________________________________________।

কাজের ধরণ: ০৬ তলা ভবন নির্মাণ, ঠিকানা: ________________________________।

কাজের মূল্য (প্রতি বর্গফুট হিসেবে):

  • বেইজমেন্টের ফ্লোর, ছাদ এবং প্রথম তলার ছাদ নির্মাণের দর প্রতি বর্গফুট ১৭০/- টাকা।
  • দ্বিতীয় তলার ছাদ থেকে পরবর্তী প্রতিটি ছাদের দর নির্ধারিত ১৭০ টাকা সাথে ৫% বৃদ্ধি পাবে।

সময়সীমা: ৩০ মাস। শুরু তারিখ: ____/______/___________।

শর্তাবলী (Terms & Conditions)

প্রথম পক্ষ (মালিক) এর শর্তাবলী:

  • ইট, বালি, সিমেন্ট, রড, পাথরসহ মালামাল সরবরাহ করবেন।
  • স্যানিটারি, টাইলস, মোজাইক এবং ইলেকট্রিক এর কাজ মালিকের আওতায় থাকবেন।
  • নিরাপত্তা দেয়াল (সেপটির জন্য ইষ্টার্চ) দেয়ার জন্য প্রয়োজনীয় মালামাল দিবেন।
  • পাম্প স্থাপন করবেন। ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন টেনে দিবেন।
  • ঠিকাদার প্রতিষ্ঠানকে ২,০০,০০০ টাকা অগ্রিম প্রদান করবেন। অগ্রিম প্রদত্ত টাকা প্রতি তলার ছাদ ঢালাইয়ের সাথে ২০,০০০ টাকা করে মোট দশ কিস্তিতে কর্তন করবেন।
  • মাথাপিছু ৪০০ টাকা করে খোরাকী প্রদান করবেন। মোট বিলের মধ্যে প্রতি ছাদ ঢালাইয়ের পর ৫০%, ভিতরের গাথুনির পর ২০%, প্লাস্টারের পর ১০%, বাহিরের আস্তরের পর ১০% বিল পরিশোধ করবে। বাকি ১০% ভবনের কাজ সম্পূর্ণ হওয়ার পর ২ মাসের মধ্যে পরিশোধ করবেন।
  • শ্রমিকদের জন্য বাথরুমসহ থাকার ব্যবস্থা করে দিবেন। খোয়া, খোয়া চালা বহন করবেন। সুনির্দিষ্ট কারণে চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

দ্বিতীয় পক্ষ (ঠিকাদার) এর শর্তাবলী:

  • কাঠ, বাঁশ, তার, তারকাটা, পলিথিন, প্লেইন সিড, বালতি, ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, ফোম কাটার সীট ইত্যাদি নিজ দায়িত্বে এনে কাজ করবেন।
  • কলমে স্টিল সাটার ব্যবহার করবেন। বাহিরের সাইডে বাঁশ ও মাচা ঠিকাদার বহন করবেন। রুপুস মেশিন, ভাইব্রোটর মেশিন ও মিক্সার মেশিন নিজ দায়িত্বে আনবেন।
  • প্রতি তলায় মালামাল (ইট, বালি) বহন খরচ ঠিকাদার বহন করবেন। প্লাস্টারের বালি চালতে হবে।
  • কোম্পানী চাহিদামত কাজ করতে বাধ্য থাকবেন। ভবনের কাজ ২য় পক্ষ নিজেদের খেয়াল খুশিমত করতে পারবেন না।
  • ঠিকাদারের অবহেলায় কাজে ভুল হলে তা পুনঃরায় ঠিকাদার কাজটি করে দিতে বাধ্য থাকবে।
  • কাজ শুরু ও শেষ করার পর দ্বিতীয় পক্ষের সন্তোষজনক রিপোর্টের পরই ২য় পক্ষের কাজ সঠিক হয়েছে বলে প্রতীয়মান হবে। অন্যথায় তার দায় দায়িত্ব দ্বিতীয় পক্ষকে বহন করতে হবে।
  • শ্রমিক/ব্যক্তি কোন প্রকার অসামাজিক বা রাষ্ট্রদ্রোহমূলক কাজে জড়িত হতে পারবেন না। জড়িত হলে তার দায় ১ম পক্ষ বহন করবেন না।
  • নকশা পরিবর্তন/পরিবর্ধন হলে সে মোতাবেক কাজ করতে হবে। ছাদ ঢালাইয়ের পূর্বে সকল জায়গায় কুন্দাইতে হবে। কোনো অবস্থাতেই চুক্তি ভঙ্গ করতে পারবেন না।

অদ্য নিম্নস্বাক্ষরকারী স্বাক্ষীগণের উপস্থিতিতে আমরা উভয় পক্ষ স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে এবং অন্যের বিনাপ্ররোচনায় অত্র চুক্তিপত্রে স্বাক্ষর সম্পাদন করলাম। ইতি। তাং- ___________।

প্রথম পক্ষের স্বাক্ষর:
নাম: ________________________________।
ঠিকানা: ______________________________।

দ্বিতীয় পক্ষের স্বাক্ষর:
নাম: ________________________________।
ঠিকানা: ______________________________।

স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষর: 1. ______________ 2. ______________

📺 ভিডিও টিউটোরিয়াল: চুক্তিপত্র প্রণয়ন ও নির্মাণ আইন

📸 সম্পর্কিত প্রকল্পের নমুনা

📌 অন্যান্য নির্মাণ নির্দেশিকা

Popular

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...